দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনোদনজগতের তারকাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাদের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। রুপালি পর্দার তারকাদের বাস্তব জীবনের গল্প জানতে সাধারণ মানুষ সবসময়ই মুখিয়ে থাকে, যার কারণে প্রায়ই বিভিন্ন গুঞ্জন ডালপালা মেলে।
সম্প্রতি প্রেম ও বিয়ের খবরে আলোচনায় সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী কেয়া পায়েল-নাজনিন নাহার নিহা। তাদের ব্যক্তিগত সম্পর্কের নানা বিষয় প্রকাশ্যে আসায় ভক্ত ও নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
ছোট পর্দার পরিচিত মুখ নাজনীন নীহা সোশ্যাল মিডিয়ায় 'আলহামদুলিল্লাহ' লিখে একটি ছবি পোস্ট করার পর থেকেই তার বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। অভিনেত্রী নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে 'এনগেজড' উল্লেখ করলে নেটদুনিয়ায় একজন পাকিস্তানি ছেলের সঙ্গে তাঁর বাগদান ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
যদিও পরবর্তীতে অভিনেত্রী স্পষ্ট করেন যে, তিনি বাগদান করেননি, তবে সে যে আর সিঙ্গেল নন তা ভক্তদের জানিয়েছেন। অভিনেত্রী এও জানান, উপযুক্ত সময় হলে তিনি তার ভালোবাসার মানুষের পরিচয় প্রকাশ করবেন।
এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল ও খায়রুল বাসার 'এটা আমাদেরই গল্প' ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। সামির-মেহরিন চরিত্রে তাদের পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় হয় যে বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তারা দুজনই বরাবর সেই গুঞ্জন অস্বীকার করেছেন।
এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, কখনো রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। আবার অন্য একটি ভিডিওতে দেখা যায় সমুদ্রপারে অভিনেত্রীর ছবি তোলায় ব্যস্ত ওই তরুণ।
ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন-কে এই তরুণ? তার সঙ্গে কেয়ার সম্পর্ক কী? বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রগুলো।
মালদ্বীপের ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই জানতে চাইছেন, দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কি নিজের সম্পর্ক প্রকাশ্যে আনতে যাচ্ছেন কেয়া পায়েল? সেই উত্তর জানতে অপেক্ষা করতেই হবে।
/অ